Baro Babu
রবীন্দ্রনাথের জ্যোষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর পরিচিত মহলে 'বড়বাবু' নামেই সমধিক অভিহিত হতেন। এই গ্রন্থের প্রথম প্রবন্ধ দ্বিজেন্দ্রনাথ প্রসঙ্গে। দ্বিজেন্দ্রনাথের ব্যাক্তিচরিত্র সম্বন্ধে এরকম উৎকৃষ্ট প্রবন্ধ সম্ভবত আর কেউ লেখেননি। প্রবন্ধটির নাম বড়বাবু। প্রথম প্রবন্ধের নামেই এই বইয়ের নামকরণ।
গ্রন্থে চরিত্র প্রসঙ্গ জাতীয় আরও গুটি কয়েক প্রবন্ধ আছে। এই গ্রন্থে ব্যাক্তিচরিত্র প্রসঙ্গ এবং সরস ও চিন্তাপূর্ণ প্রবন্ধ ছাড়া 'সর্বাপেক্ষা সঙ্কটময় শিকার' নামের একটি রোমহর্ষক কাহিনী গ্রন্থটির অন্যতম আকর্ষণ। কাহিনীটি বিদেশী গল্পের অনুবাদ হলেও লেখকের সাবলীল রচনার গুণে কোথাও অনুবাদ বলে মনে হয় না। দুর্নিবার কৌতূহল পাঠককে গল্পের শেষ পর্যন্ত রুদ্ধশ্বাসে টেনে নিয়ে যায়।