খবর » সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালিত প্রদর্শিত হয়েছে ২১২ বার

সাদ্দাম হোসাইন
23 November, 2011. 07:30 AM

বাংলাদেশের অন্যতম মহিলা কবি, সমাজ সংস্কারক সুফিয়া কামালের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২০ নভেম্বর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে রবীন্দ্রশিল্পী ইফ্‌ফাত আরা দেওয়ান এবং সুস্মিতা আহমেদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি কন্যা সুলতানা কামাল, নির্বাহী পরিচালক, আইন ও সালিশ কেন্দ্র, রোকেয়া কবির নির্বাহী পরিচালক বাংলাদেশ নারী প্রগতি সংঘ এবং আরও অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম।

কবি সুফিয়া কামালের কর্মজীবন ও সাহিত্যকর্মই ছিল আলোচনার মূল বিষয়বস্তু। কবির উন্নয়ন ও সামাজিক কর্মকান্ড বর্ননা করতে গিয়ে বক্তারা বলেন, “তিনি ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন এবং বাঙ্গালী ঐতিহ্য ও সংস্কৃতির আলোর দিশারী।” কবি সুফিয়া কামাল নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার এই আন্দোলন পরবর্তীতে সামাজিক প্রতিকূলতা, কুসংস্কার ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলনে রূপ লাভ করে।