News » প্রকাশনা উৎসব Viewed 38 time(s)
আস-আদ মোস্তাফা
16 July, 2010. 01:35 AM
বিশিষ্ট ফোকলোরবিদ, গবেষক, বাংলা একাডেমীর মহাপরিচালক জনাব শামসুজ্জামান খানের সম্মানে Folklore in Context : Essays in Honor of Shamsuzzaman Khan শীর্ষক গ্রন্থ প্রকাশ করেছে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। গ্রন্থটিতে দেশ-বিদেশের বরেণ্য লেখকদের নতুন রচনা সংকলিত হয়েছে। গ্রন্থটির সম্পাদক ড. ফিরোজ মাহমুদ এবং সহযোগী সম্পাদক জনাব শরণি জামান। আজ ৩১শে আষাঢ় ১৪১৭/১৫ই জুলাই ২০১০ বৃহস্পতিবার বিকেলে গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে গ্রন্থটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশ ফোকলোর চর্চা কেন্দ্র আয়োজিত এ উৎসবে স্বাগত ভাষণ দেন ড. ফিরোজ মাহমুদ। শুভেচ্ছা ভাষণ দেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মহিউদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সোনিয়া নিশাত আমিন এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বিশিষ্ট প্রাবন্ধিক জনাব মফিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান।
স্বাগত ভাষণে ড. ফিরোজ মাহমুদ বলেন, এই গ্রন্থটি আমাদের ফোকলোর চর্চার অনুপ্রেরণার উৎস হিসেবে বাংলাদেশের ফোকলোর গবেষণায় গ্রন্থটি আন-র্জাতিক মান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শুভেচ্ছা ভাষণে জনাব মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা খুব আনন্দিত। আমরা আরো বেশি আনন্দিত এ কারণে যে বাংলাদেশের বরেণ্য ফোকলোরবিদ শামসুজ্জামান খানের সম্মানে বিশ্বের প্রথিতযশা পণ্ডিতবর্গ এই গ্রন্থে লিখেছেন।
আলোচকবৃন্দ বলেন, বাংলাদেশে আধুনিক ফোকলোর চর্চার ক্ষেত্রে শামসুজ্জামান খান একজন পথিকৃতের ভূমিকা পালন করেছেন। তিনি বাংলা একাডেমীতে গবেষণা, সংকলন ও ফোকলোর বিভাগের পরিচালকের পদে থাকাকালে ফোকলোর যে একটি বহমান ধারা এই বিষয়টিকে বিবেচনায় রেখে আন-র্জাতিক ফোকলোর কর্মশালা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ফোকলোরকে আন-র্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন এবং তিনি নিজে বাঙালি সংস্কৃতির নানা বিষয় নিয়ে বিচার-বিশ্লেষণধর্মী প্রবন্ধ রচনা করেছেন যা ফোকলোর চর্চায় নতুন মাত্রা যুক্ত করেছে। বক্তারা বলেন, বাংলাদেশের ফোকলোর চর্চায় তাত্ত্বিক গ্রন্থ হিসেবে এই বইটি একটি বিরল প্রাপ্তি। বইটি দেশ ও বিদেশের ফোকলোর অনুরাগীদের কাছে একটি আঁকড় গ্রন্থ হিসেবে বিবেচিত হবে। বক্তারা আরও বলেন, ফোকলোর গবেষণার ক্ষেত্রে Folklore in Context : Essays in Honor of Shamsuzzaman Khan গ্রন্থটি আধুনিক ইতিহাসের একটি অংশ।
অনুভূতি ব্যক্ত করে জনাব শামসুজ্জামান খান বলেন, ফোকলোর একটি আধুনিক বিষয়। ফোকলোর চর্চার মাধ্যমে আমাদের জ্ঞান বিকাশ লাভ করুক। আমি আশা করি, বিশ্বের বরেণ্য ফোকলোরবিদদের গবেষণাকর্মের সঙ্গে আমাদের গবেষকদের মিথস্ক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে আধুনিক ফোকলোর চর্চার নতুন দ্বার উন্মোচিত হবে।
সভাপতির ভাষণে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, Folklore in Context : Essays in Honor of Shamsuzzaman Khan বইটিতে এত বিশিষ্ট মানুষেরা লিখেছেন তাতে আমরা সামগ্রিকভাবে এর জন্য গর্ব বোধ করতে পারি। তিনি বলেন, বাংলাদেশের ফোকলোর চর্চার একটি নতুন ক্ষেত্র তৈরি করা হয়েছে এবং সেই নির্মাণের কাজে যাঁরা পথিকৃৎ শামসুজ্জামান খান তাঁদের মধ্যে প্রথম। কাজেই আমাদের দেশে জ্ঞান চর্চার একটি বিশেষ ধারা শামসুজ্জামান খানের নেতৃত্বে বিকশিত হয়েছে। আমি আশা করি, এই ধারার অনুশীলন অব্যাহত থাকবে।