প্রকাশক » বাংলা একাডেমী প্রদর্শিত হয়েছে ১২১৫ বার

বাংলা একাডেমী

ভাষা আন্দোলনের চেতনায় ঋদ্ধ বাংলা একাডেমী বাংলাদেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক গবেষণাধর্মী এক অনন্য জাতীয় প্রতিষ্ঠান। বাংলা একাডেমী বাংলা ভাষা, সাহিত্য, এবং সংস্কৃতির উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের মাতৃভাষা বাংলা এবং রাষ্ট্রের ভাষাও বাংলা। কিন্তু এই রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি লাভের পিছনে রয়েছে এক বীরত্বপূর্ণ সংগ্রাম এবং এদেশের আপামর জনগণের অপরিমেয় ত্যগের গৌরবময় ইতিহাস। এই মহান সংগ্রামী ঐতিহ্যের সূত্র ধরে প্রতিষ্ঠা লাভ করে বাংলা একাডেমী এবং এরই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর। ১৯৫৫ সালের ২৬শে নভেম্বর পূর্ববাংলা সরকার বাংলা একাডেমী আয়োজক সমিতি গঠন করে আদেশ জারি করেন। জনাব মোহম্মদ বরকতুল্লাহ একাডেমীর স্পেশাল অফিসার নিযুক্ত হন। তিনি অবসর নেয়ার পর ১৯৫৬ সালের ১লা ডিসেম্বর ড.মুহম্মদ এনামুল হক বাংলা একাডেমীর প্রথম পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৫৭ সালের ৩রা এপ্রিল পূর্ব পাকিস্তান আইন পরিষদে 'দি বেংগলি একাডেমী এক্ট ১৯৫৭' গৃহীত হয়। এই আইনে বাংলা একাডেমীকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা প্রদান করা হয়। ১০ই আগস্ট, ১৯৫৭ তারিখে উক্ত আইন বলবৎ হয়। এই আইনে বাংলা একাডেমী কাউন্সিল গঠনের বিধান থাকায় একাডেমীর আয়োজক সমিতি 'কাউন্সিল' এর নাম ও মর্যাদা লাভ করে। বাংলা একাডেমী কাউন্সিল-এ ৬ জন নির্বাচিত সদস্যের বিধান রাখা হয়। কাউন্সিল-এর প্রথম অনুষ্ঠিত হয় ২৬শে মার্চ ১৯৫৮ তারিখে।

বাংলা একাডেমীর কাজ শুরু হয় গবেষণা বিভাগ, অনুবাদ বিভাগ, সংকলন ও প্রকাশনা বিভাগ এবং সংস্কৃতি বিভাগ নামে চারটি বিভাগ নিয়ে। বর্তমানে বাংলা একাডেমীর ছটি বিভাগ রয়েছে।

১৯৭২ সাল থেকে বাংলা একাডেমী প্রাঙ্গণে "অমর একুশে গ্রন্থমেলা" আয়োজিত হয়ে আসছে বাংলা একাডেমীর উদ্যোগে। সেসময় বাংলা একাডেমীর পাশাপাশি শুধু একটি মাত্র প্রকাশনি "মুক্তধারা" এতে অংশগ্রহন করত।
নাম
বাংলা একাডেমী
প্রতিষ্ঠিত
৩ ডিসেম্বর, ১৯৫৫
যোগাযোগের মাধ্যম
৩, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০
৮৬১৯৫৭৭, ৮৬১৯৫৮৩, ৮৬
৮৮-০২-৮৬১২৩৫২
www.banglaacademy.org.bd
Sales Center