প্রকাশক » গ্লোব লাইব্রেরি (প্রাঃ) লিমিটেড প্রদর্শিত হয়েছে ১১৫৬ বার

গ্লোব লাইব্রেরি (প্রাঃ) লিমিটেড

আলহাজ এস এম হাবীবুল্লাহ ১৯৫০ সালের দিকে গ্লোব লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। প্রথমত তিনি প্রাইমারী বিদ্যালয়ের বই দিয়েই তার ব্যবসা শুরু করেন। পরে ক্রমশ তিনি স্কুল কলেজের বইকেও তার ব্যবসায় সম্পৃক্ত করেন। এসব পাঠ্য বইয়ের ব্যবসায় তিনি প্রভূত সাফল্য লাভ করেন। তৎকালীন এদেশের প্রতিনিধিত্বশীল প্রকাশনা প্রতিষ্ঠান মুক্তধারার স্বত্বাধিকারী শ্রীচিত্তরঞ্জন সাহার সঙে তার অকৃত্রিম সখ্য গড়ে উঠে। তিনি অনুপ্রাণিত হয়ে ওঠেন সৃজনশীল বই ব্যবসায় নামতে। এই সময় থেকে তিনিও আরম্ভ করেন সৃজনশীল বই ব্যবসা। তার জীবদ্দশায় অনেকগূলো সৃজনশীল বই প্রকাশিত হয়। তার মৃত্যুর পর গ্লোব লাইব্রেরি (প্রাঃ) লিমিটেড থেকে পাঠ্যপুস্তকের পাশাপাশি সৃজনশীল বই প্রকাশ করার ক্ষেত্রে তার উত্তরসুরি হিসেবে দু ভাই এস এম রেজাউল করিম ও এস এম ওমর ফারুক সর্বাত্মক প্রচেস্টা গ্রহন করেছে। ইতিমধ্যে এ পর্যন্ত বিপুল সংখ্যক বই প্রকাশ করে প্রকাশক হিসেবে সুধীমহলে প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। গ্লোব লাইব্রেরি (প্রাঃ) লিমিটেড সারা বাংলাদেশে আজ অত্যন্ত সুপরিচিত একটি নাম। এই প্রতিষ্ঠান অনেক নবীন এবং প্রতিথযশা প্রবীণ লেখকদের বই প্রকাশ করে প্রতিষ্ঠানটিকে স্ব-মহিমায় উন্নীত করতে প্রতিষ্ঠানের কর্ণধাররা অঙীকারবদ্ধ। গল্প, উপন্যাস, কবিতা, জীবনী, মুক্তিযুদ্ধ, ছড়াগ্রন্থ, রূপকথা, ছোটগল্প, শিক্ষামূলক ইত্যাদি বিষয়ক বই প্রকাশ করে আসছে এ প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠান রপ্তানি ও আমদানি ব্যবসায় জড়িত নয়।
নাম
গ্লোব লাইব্রেরি (প্রাঃ) লিমিটেড
স্বত্তাধিকারী
এস এম ওমর ফারুক
প্রতিষ্ঠিত
১৯৫০
যোগাযোগের মাধ্যম
৪০ নর্থব্রুক হল রোড, সুত্রাপুর, ঢাকা-১০০০
৭১১৭২০৫, ৭১১৭৯৮৭