Publisher » Anupom Prokashoni Viewed 1294 time(s)

Anupom Prokashoni

সৃজনশীল সাহিত্য জগতে অনুপম সংযোজনের প্রত্যয় নিয়ে ১৯৭৮ সালে অনুপম প্রকাশনীর প্রকাশনা শুরু। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে দ্বায়িত্বশীল প্রতিশ্রুতিপূর্ণ গ্রন্থ প্রকাশনায় অনুপম বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রকাশনার ৩০ বছরে নানা বিষয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা চার শতাধিক। সারা বিশ্বের পাঁচশত মনীষীর জীবনী প্রকাশনা এযাবতকালের উল্লেখযোগ্য একটি বড় কাজ। মুক্তিযুদ্ধ ও শিশুতোষ গ্রন্থের উৎকর্ষ প্রকাশনার জন্য অনুপম প্রকাশিত একাধিক গ্রন্থ বাংলাদেশ ইতিহাস পরিষদ ও অগ্রনী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার লাভ করেছে। অমর একুশে বইমেলা ২০০৭ এ অনুপম প্রকাশিত " পূব বাঙলায় চিন্তাচর্চা (১৯৪৭-১৯৭০) দ্বন্দ ও প্রতিক্রিয়া " বইটি সেরা মানের গ্রন্থ হিসেবে বাংলা একাডেমী কর্তৃক পুরস্কৃত হয়েছে।
প্রবন্ধ, উপন্যাস, গল্প, শিশুসাহিত্য, কবিতা, বিজ্ঞান, ভ্রমন, সায়েন্স ফিকশন, ভৌতিক, রম্য রচনা, অনুবাদ, গবেষণাধর্মী, চিকিতসা, মুক্তিযুদ্ধ, রাজনীতি, খেলাধুলা, গনিত, সংগীত, অভিধান, সমাজ-ভাবনা, ইতিহাস, নাটক,  রেফারেন্সসহ নানাবিধ বই প্রকাশ করা হয়।
বই আমদানি/রপ্তানি করা হয়।
মুক্তিযুদ্ধ ভিত্তিক বইয়ের জন্য ইতিহাস পরিষদ    পুরস্কার, অঙ্গসৌন্ঠবের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র পুরস্কার, উৎকর্ষ প্রকাশনার জন্য অগ্রনী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, অমর একুশে বইমেলা ২০০৭ এ সেরা মানের গ্রন্থ প্রকাশনার জন্য বাংলা একাডেমী স্মারক পুরস্কার।
Name
Anupom Prokashoni
Owner
Milon Kanti Nath
Established
1978
Contact Details
38/3 Banglabazar, Dhaka-1100
7162030