বাংলা প্রকাশনায় উৎকর্ষের অঙ্গীকার নিয়ে ১৯৯১ সালে যাত্রা শুরু করে সল্পকালের মধ্যে দেশের অগ্রগণ্য প্রকাশনা প্রতিস্টান হিসেবে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। গ্রন্থ প্রকাশনায় গুণগত উৎকর্ষ নিশ্চিত করতে সমগ্রদৃস্টি বজায় রেখে কাজ করে চলেছে সাহিত্য প্রকাশ। বিষয়ের বৈচিত্র্য ও অভিনবত্ব এই দৃস্টিভঙ্গির পরিচয় বহন করে। পরিকল্পিতভাবে গ্রন্থ প্রকাশের তাগিদ থেকে সাহিত্য প্রকাশ শিশু কিশোরদের গ্রন্থ সম্পদ বৃদ্ধি করতেও বিশেষভাবে সচেষ্ঠ রয়েছে।
মুক্তিযুদ্ধ, প্রবন্ধ, উপন্যাস, গল্প, শিশুসাহিত্য, কবিতা, ভাষা, বিজ্ঞান, ভ্রমন, সায়েন্স ফিকশন, ভ্রমন, রম্য রচনা, অনুবাদ, গবেষণাধর্মী, চিকিৎসা, রাজনীতি, খেলাধুলা, প্রকৃতি, সংগীত, অভিধান, সমাজ-ভাবনা, ইতিহাস, নাটক, রেফারেন্সসহ নানাবিধ বই প্রকাশ করা হয়।
সাহিত্য প্রকাশ আর্কাইভ ও অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার পেয়েছে।