সেবা প্রকাশনী একটি নাম। বাংলা প্রকাশনা জগতের একটি ইতিহাস। কাজী আনোয়ার
হোসেন এর হাত ধরে সেবার পথ চলা শুরু। ৪৪ বছর ধরে সেবা প্রকাশনী জনপ্রিয়।
সেবার যাত্রা আরম্ভ হয় ১৯৬৪ সালের মাঝামাঝি কুয়াশা সিরিজের প্রথম বই
প্রকাশের মধ্য দিয়ে। সেবা বাংলাদেশের একমাত্র পেপারব্যাক প্রকাশনা সংস্থা।
প্রকশনা নিয়ে সেবার নিজস্ব বক্তব্য হচ্ছেঃ
অনেকের মনেই প্রশ্ন জাগে, জানতে চান-আমরা ভাল কাগজ ও বোর্ড বাঁধাইয়ের দিকে
না গিয়ে সাদামাটা নিউজপ্রিন্ট কাগজ ও সস্তা পেপারব্যাক বাঁধাইয়ে রয়ে গেলাম
কেন। কেন আমরা অত্যন্ত মূল্যবান গ্রন্থও যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রকাশ
না করে সস্তা কাগজে ছেপে পরিবেশন করছি? এ-প্রশ্নের উত্তরে আমরা আগেও
বলেছি, এখনও বলছি- ভাল কাগজে ছেপে ভাল বাঁধাই করে প্রকাশ করলে হয়তো শোভন
হতো, কিন্তু বইয়ের যা মূল্য দাড়াতো তাতে গগনচুম্বী দ্রব্যমূল্যের চাপে
ভারাক্রান্ত বংঙ্গালী পাঠককে আনন্দের পরিবর্তে দুঃখই দেয়া হতো বলে মনে
করি। তাই গোড়াতে, অর্থাৎ ১৯৬৪ সালেই সেবা'র বইয়ের জন্য আমরা অপেক্ষাকৃত
সস্তা কাগজ বেছে নিয়েছিলাম। আমাদের ধারণা, বইয়ের বিষয়বস্তু, আনন্দদানের
ক্ষমতা ও রচনার গুনাগুণই আসল কথা, বইয়ের মর্যাদা সেখানেই- কী কাগজে ছাপা
হয়েছে বা কেমন বাঁধাই হয়েছে, সেটা বড় কথা নয়।
দেশটা আমাদের গরীব, আমরাও বিরাট প্রকাশক নই, তাই কম দামে ভাল বই প্রকাশ করাই লক্ষ্য হিসেবে স্থির করে নিয়েছিলাম আমরা।
বিগত চুয়াল্লিশ বছর ধরে যে-সব পাঠক-পাঠিকার ভালবাসা, সমর্থন, সাহায্য ও
সহানুভূতি লাভ করেছি; এবং যাদের উৎসাহে আমরা একটা দুটো করে এ পর্যন্ত
দু'হাজারেরও বেশী বই প্রকাশের অনুপ্রেরণা লাভ করেছি - তাদের সবার প্রতি
অকুন্ঠ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Most Popular Books of Sheba Prokashoni