ইকবাল খন্দকার
ইকবাল খন্দকারের মূল পরিচয় তিনি একজন রম্য লেখক। তবে এই পরিচয়ের পাশাপাশি
এখন তিনি নানা পরিচয়ে পরিচিত। কারণ উপন্যাস গল্প কবিতা ছড়াসহ সাহিত্যের
প্রায় সব কটি অঙ্গনে তাঁর সরব পদচারণা। ২০০৯ সালে ‘পানি নাই চোখে’ নামক
একটি অধুনিক গানের এ্যালবামে গান রচনার মধ্য দিয়ে গীতিকার হিসেবেও
আত্মপ্রকাশ করেছেন তিনি। ইকবাল খন্দকার মূল নামের পাশাপাশি বিভিন্ন সময়ে
বিভিন্ন ছদ্মনামেও লিখেছেন, লিখছেন। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি ছদ্মনাম
হলো-অনাবিল, ইকবাল আসিফ, মিশু রাহাত, ধ্রুব সংকেত, সাফা সাজিয়া এবং লরা
খন্দকার। সেই ১৯৯৯ সাল থেকে এখন পর্যন্ত প্রায় প্রতিদিনই তাঁর লেখা ছাপা
হচ্ছে কোন না কোন জাতীয় দৈনিক-এ। বর্তমানে তার পেশা লেখালেখি। ইকবাল
খন্দকারের জন্ম নরসিংদী জেলার বেলাবো থানার ভাবলা গ্রামে। পিতা মোঃ
শামসুদ্দীন খন্দকারের চার মেয়ে ও দুই ছেলের মধ্যে তিনি সবার ছোট। তিনি
শিক্ষাজীবন সমাপ্ত করেছেন দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ ঢাকা
বিশ্ববিদ্যালয় থেকে।
প্রকাশিত বই
১.ভুলে যেও আমায় (উপনাস)
আগামী প্রকাশনী
২.এ হৃদয় চায় তোমাকে (উপন্যাস)
তানিয়া বুক ডিপো
৩.নিঃশব্দ নির্বাসন (উপন্যাস)
ইত্যাদি গ্রন্থ প্রকাশ
৪.গলাকাটা ভূত (শিশুতোষ গল্প)
ইতি প্রকাশন
৫.ছড়ায় ছড়ায় কৌতুক (কৌতুক ছড়া)
সিদ্দিকীয়া পাবলিকেশন্স
- ইকবাল খন্দকার
- জন্ম
- ১১ জানুয়ারী, ০০০০