Writer » Moni Haider Viewed 237 time(s)

Moni Haider

মনি হায়দারের জন্ম বৃহত্তর বরিশালের পিরোজপুর জেলার ভানডারিয়া উপজেলার প্রমত্ত কচানদীর পারে বোথলা গ্রামে। শৈশব থেকেই লিখতে শুরু করেন। প্রথম লেখা ছাপা হয় আশির দশকের মাঝামাঝি দৈনিক বাংলার বাণী'র' শাপলা কুড়ির পাতায়। ছোটদের লেখা দিয়ে শুরু হলেও অচিরেই বড়দের জন্য লিখতে শুরু করেন। প্রথম প্রকাশিত বই উপন্যাস-দীর্ঘ দীর্ঘশ্বাস। বের হয়েছিলো ১৯৯৬ সালে। তারপর একে একে প্রকাশিত হতে থাকে বড়দের ছোটদের মিলিয়ে প্রচুর বই। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৫টি। গল্পই তার আরদ্ধ জায়গা। এ পর্যন্ত প্রকাশিত গল্পগ্রন্থ "মুক্তিযুদ্ধের গল্প", "প্রকৃত নায়ক", "এক ঝাক মানুষের মুখ", "ইতিহাসের বেলিফুল", "আঠারো বছর পর একদিন", "একটি খুনের প্রস্তুতি বৈঠকের পর"।

উপন্যাসঃ এক টুকরো কাগজ, ঘুঙুর, সারারাত, খুন ও একটি প্রেম, সুবর্ণ সর্বনাশ।

কিশোর উপন্যাসঃ অলরাউন্ডার, ওরা মাঝরাতে এসেছিল, ভেলায় ভেসে যায়, মিস্টার এন্ড মিসেস ভুত।

কিশোর গল্পগ্রন্থঃ ট্রেন তোমার বাড়ি কোথায়, একডজন গল্প, ধান কুড়োনো মেয়ে, একডজন পাতলা দা।

সম্পাদনাঃ মুক্তিযুদ্ধের গল্প, নব্বই দশকের গল্প।

কিশোর জীবনীঃ বেগম রোকেয়া।

মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এই তিনটি শব্দের প্রতি মনি হায়দারের আনুগত্য চিরকালের।

তিনি এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার ২০০৮ এবং অগ্রনী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার ২০০৯ পেয়েছেন।
Moni Haider
Moni Haider
Birth
1 May, 1968