১. মিলন বিষয়ক লিখবো কিছু কখনও তা হয় না
সব হয়ে যায় বিষাদ পুরাণ মিলন কভু রয় না
২. মনের মাঝে জমা ছিল তোমার এতো ক্ষোভ
এক পলকে মানুষ থেকে হলাম আমি শুয়োর
৩. তোমার সঙ্গে হয়নি দেখা অনেক অনেকদিন
মনের ভেতর বিরহ বাজায় শুধু তোমার বীণ
৪. না থাকলে তুমি পৃথিবী হয় যে ফাঁকা
কাঙাল ভিখিরি পথ চলি একা একা
৫. সুচনা দাও দেবো ভূমিকা হবে যে গল্প-স্বল্প
ভরাট মাঠে হাসবে তখন তোমার বুকের শষ্প
৬. কথা বলো, দাও স্পর্শ দেবো খোলা জানালা
দেখবে আকাশ উছল ভানু জীবন হবে উজালা