১। কবিতা তুমি
কর্ষিত করো সব
অন্যায়ের ভূমি
২। কবিতা তুমি
ফোটাবে সুগন্ধি
পুষ্প জানি
৩। কবিতা তুমি
আনবে একদিন
বিপ্লব জানি
৪। দেশের মাটি
ভালোবেসে আমি
হয়েছি খাঁটি
৫। একজন কবি
ধুসর জীবনের
একাকী ছবি
৬। আর আই পি(rest in peace)
সেখানে সবাই
ভি আই পি
৭। আমার সৃষ্টি
কারও মনে রোদ
কারও বৃষ্টি
৮। মৃত্যু কেবল
ব্যস্ত জীবনের
বাড়ি বদল
৯। আছে ঘুমিয়ে
মেরীর বুকে যিশু
অশান্ত সময়ে
১০।রুদ্র বৈশাখ
ওই চোখে লিখেছে
আমার সর্বনাশ
১১। চৈত্র দুপুর
পরেছে পায়ে ঝরা
পাতার নূপুর
১২।মানুষের মন
কষ্টে ভেঙে যায়
যখন তখন
১৩। সাঁঝ সকালে
যানজটে ঢাকা
আছে বেহালে
১৪। সব্জির চাকা
ঘুরছে বেদম,তাকে
যাচ্ছে না রোখা
১৫।অসহ্য নয়
এই বেঁচে থাকা
নামক বিপর্যয়
১৬। প্রসব বেদনা
জননী ছাড়া কেউ
জানে না তা
১৭। অনাবৃত মাটি
ফাগুনের বৃষ্টিতে
হবে গর্ভবতী
১৮। বৈশাখী ঝড়
উড়াও জঞ্জাল
পোড়াও খড়
১৯। বাংলা ভাষা
প্রাণ হতে প্রাণে
জাগায় আশা
২০। আলু বেগুন
বাজার চড়া, বেড়েছে
দাম দ্বিগুণ
২১। বাজারে ইলিশ
যাওয়ার আগেই
সব ফিনিস
২২। মনের দৃষ্টি
জীবন সীমানায়
ছড়ায় কৃষ্টি
২৩।দ্রব্যে আগুন
অশান্ত জীবন
ব্যাকুল মন
২৪। স্বপ্ন বিলাসী
অপ্রিয় এক কবি
আমি অদিতি